কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিকি ছবি
কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে সোমাইয়া ইসলাম রুমি নামে ২১ বছর বয়সী এক গৃহবধূকে পেটে লাথি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার রাতে উপজেলার বাকশিমূল ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বায়েজিদকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
নিহতের পরিবার জানায়, সোমাইয়া প্রায় চার বছর আগে বায়েজিদকে বিয়ে করেন এবং দম্পতির দেড় বছরের একটি মেয়ে রয়েছে। তার স্বজনদের অভিযোগ, তুচ্ছ বিষয় নিয়ে তার স্বামী ও শাশুড়ি তাকে চরম শারীরিক নির্যাতনের শিকার করে।এক পর্যায়ে তাকে পেটে লাথি দেওয়া হয়, যার ফলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বুড়িচং থানা অফিসার ইনচার্জ লুতফর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।তদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সোমবার স্বামী বায়জিদকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।