ঝাউডাঙ্গার ১৬টি মন্দিরে কামরুজ্জামান রানার আর্থিক সহায়তা প্রদান

ঝাউডাঙ্গার ১৬টি মন্দিরে  কামরুজ্জামান রানার আর্থিক সহায়তা প্রদান

ছবি :প্রতিনিধি

আল আমিন (নিজস্ব প্রতিনিধি): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নের ১৬টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা। প্রতিটি মন্দিরে ৩ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর ৫০টির অধিক মোটরসাইকেলের বহর নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঝাউডাঙ্গা ইউনিয়নের একের পর এক মন্দির পরিদর্শন করেন কামরুজ্জামান রানা। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য আর্থিক সহায়তা তুলে দেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে কামরুজ্জামান রানা বলেন, "বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা সবাই এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, ধর্মীয় উৎসবগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি প্রতিটি মন্ডপের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি।"

এ সময় আরো উপস্থিত ছিলেন  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসাইন, সিনিয়র  সহ সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ শেখ সিটি কলেজের সাবেক ছাত্রদলের  সভাপতি মোঃ আসাদুজ্জামান নিলু, ওয়ার্ড সভাপতি শেখ কোয়েশ আলী ,সদস্য মো: আমির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।