বিইউবিটি ম্যাথ জ্যাম্বোরিতে স্বাস্থ্যসেবা নিয়ে পাশে আলোক হেলথকেয়ার
সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)–তে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত বিইউবিটি ম্যাথ জ্যাম্বোরি ২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করে আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল।
শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা প্রসারে প্রতিষ্ঠানটি আয়োজন করে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোক–এর স্টলে শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তে গ্লুকোজ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি, আলোক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহ্উদ্দীন এর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক, নার্স, মার্কেটিং ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার ও মার্কেটিং বিভাগের অন্যান্য সহকারী ম্যানেজারদের সমন্বয়ে গঠিত দলটি দর্শনার্থীদের কাছে আলোক–এর আধুনিক ডায়াগনস্টিক, বিশেষজ্ঞ চিকিৎসা ও সমন্বিত স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। ব্রোশিওরের মাধ্যমেও প্রতিষ্ঠানটির বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা।
অনুষ্ঠানে আয়োজিত অনলাইন কুইজে ৭০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত পাঁচজন বিজয়ীকে আলোক–এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া, আলোক–এর কাছ থেকে পূর্বে চিকিৎসাসেবা গ্রহণকারী কয়েকজন দর্শনার্থী তাদের সন্তুষ্টির কথা জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটালের এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।