দুই দিনের সফরে আলজিয়ার্সে প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির

দুই দিনের সফরে আলজিয়ার্সে প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির

সংগৃহীত

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (২০ অ‌ক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন।

দেশ‌টি‌তে পৌঁছা‌লে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়াবিষয়ক মহাপরিচালক আবদেলমালেক বুহেদ্দু তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রতিমন্ত্রী আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীর পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য, কৃষিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।