ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১
ফাইল ছবি।
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার সন্ধ্যায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন।বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ম্যুরথ-এট-মোজেল অঞ্চলে ফরাসি বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন।
দুর্ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফরাসি সম্প্রচারকারী সংস্থা বিএফএমটিভির তথ্যমতে, ন্যান্সি-ওশে বিমান ঘাঁটি থেকে পরিচালিত বিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের কাছে ম্যুরথ-এ-মোজেল অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য যান চলাচল বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করেছে।