রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিকি ছবি

যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ রেললাইন ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২১অক্টোবর) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো, শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, লোকটি ভবঘুরে ছিলেন। ওই এলাকায় ঘুরাফেরা করতেন এবং ফুটপাতেই ঘুমাতেন। 

এসআই শাহনেওয়াজ বলেন, লাশটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার জন্য সিআইডি ক্রাইম সিন ইউনিটকে সংবাদ দেয়া হয়েছে।