ঘরেই তৈরি করুন পুরান ঢাকার বিখ্যাত পনির চা

ঘরেই তৈরি করুন পুরান ঢাকার বিখ্যাত পনির চা

ছবিঃ সংগৃহীত।

পুরান ঢাকার খাবারের ঐতিহ্যে এমন কিছু স্বাদ আছে, যা একবার চেখে দেখলে মনে থেকে যায়।বিরিয়ানি, বাকরখানি আর পুরান ঢাকার মসলাদার খাবারের পাশাপাশি এবার আলোচনায় আসতে পারে পনির চা।

গরম দুধ চায়ের সঙ্গে পনিরের মেলবন্ধন চা-পানের অভিজ্ঞতায় যোগ করে ভিন্ন মাত্রা। পরিচিত চায়ের স্বাদে নতুনত্ব খুঁজতে যারা ভালোবাসেন, তাদের কাছে এই পানীয় হয়ে উঠতে পারে আগ্রহের বিষয়। চাইলে আপনি বাড়িতে খুব সহজে পনির চা বানিয়ে নিতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে পনিরের চা পছন্দে করবেন-

উপকরণ

চা পাতা ২ টেবিল চামচ

তরল দুধ ১ কাপ

পনির পরিমাণ মতো

পানি ১ কাপ

চিনি স্বাদমতো

এলাচ ও দারুচিনি গুঁড়া সামান্য

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে পানি নিয়ে তাতে চা পাতা, সামান্য চিনি ও পছন্দমতো মসলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঘন লিকার তৈরি করে নিন। অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন ও ক্রিমি করে নিন। এবার পরিবেশনের কাপে ছোট ছোট টুকরো করে রাখা পনির দিন। এর ওপর ধীরে ধীরে গরম দুধ ও চায়ের লিকার ঢেলে দিন। চাইলে স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।

সবশেষে গরম গরম পরিবেশন করুন পনির চা। দুধের ঘনত্ব, চায়ের সুবাস আর পনিরের নরম স্বাদের মেলবন্ধনে তৈরি হবে ভিন্ন স্বাদের এই পানীয়।