সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ

সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ

ছবিঃ সংগৃহীত।

সুন্দরবনের গোলখালী এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও পাসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন গোলখালীর সিংয়ের বাঁধ এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড।

এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩ কেজি ৭শ গ্রাম হরিণের মাংসসহ ৪ টি পা, ১ টি মাথা এবং ১ টি হরিণের চামড়া জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অঙ্গপ্রত্যঙ্গ বনবিভাগের কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।