করোনা আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

করোনা আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক । বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে তার করোনা পজিটিভ এসেছে।  বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জাহঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,স্যার এখন সুস্থ আছেন।   বর্তমানে স্যার কোয়ারেন্টিয়ানে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার অতিসত্বর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধ ও বৃহস্পতিবার দুই দফায় স্যারের করোনা টেস্ট করা হয়। দুই টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ আসে।