করোনায় আক্রান্ত কক্সবাজারের নবনিযুক্ত এসপি
কক্সবাজারে নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান
কক্সবাজারে নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
কক্সবাজার মেডিকেলের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগের দিন করোনার পরীক্ষার জন্য নমুনা জমা দেন পুলিশ সুপার। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।