কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রতিকি ছবি

 

কুড়িগ্রামের ফুলবাড়ী ও রৌমারীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ফুলবাড়ীতে এক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি হাফিজুর রহমানকে (৪০) গ্রেফতার করে ডিবি পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জেলার ফুলবাড়ী থানা এলাকার কুটি চন্দ্রখানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

অন্যদিকে, কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে তিন হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালের দিকে রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইউসূফ আলীর হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।