বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সংগৃহীত
সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ -এ শ্লোগানে বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালিত হয়।
জেলা প্রশাসক মো.তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ফারজানুল ইসলাম।