সিঙ্গাপুরের দুবাইগামী ফ্লাইট চলাচল স্থগিত
ছবিঃ সংগৃহীত।
সিঙ্গাপুর এয়ারলাইন্স(এসআইএ)। সিঙ্গাপুর ও দুবাইয়ের মধ্যকার ফ্লাইট চলাচল ২৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত বাতিল করেছে।উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার কারণে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাইয়ের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করে দিয়েছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স(এসআইএ)। সিঙ্গাপুর ও দুবাইয়ের মধ্যকার ফ্লাইট চলাচল ২৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত বাতিল করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, এই সিদ্ধান্তের আওতায় দুটি ফ্লাইট পরিষেবা সিঙ্গাপুর থেকে দুবাইগামী এসকিউ৪৯৪ এবং দুবাই থেকে সিঙ্গাপুরগামী ফিরতি ফ্লাইট এসকিউ৪৯৫ রয়েছে। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় অন্যান্য ফ্লাইটেও এর প্রভাব পড়তে পারে।
তাই যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য এয়ারলাইন্সটির ‘ফ্লাইট স্ট্যাটাস’ পেজটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল করা হয়েছে, তারা তাদের টিকিটের অব্যবহৃত অংশের জন্য সম্পূর্ণ অর্থ ফেরত (রিফান্ড) পাওয়ার দাবি জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব গ্রাহক সরাসরি এসআইএ-এর মাধ্যমে টিকিট বুক করেছেন, তারা এয়ারলাইন্সটির অনলাইন ‘অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট ফর্ম’-এর মাধ্যমে অর্থ ফেরতের অনুরোধ জানাতে পারেন। আর যারা ট্রাভেল এজেন্ট বা সহযোগী এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট বুক করেছেন।
তাদের সংশ্লিষ্ট এজেন্ট বা যে এয়ারলাইন্স থেকে টিকিট কিনেছিলেন, তাদের সাথে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এয়ারলাইন্সটি যাত্রীদের তাদের ওয়েবসাইটের ‘ম্যানেজ বুকিং’ সেকশনে গিয়ে নিজেদের যোগাযোগের তথ্য হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া, ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে তাদের মোবাইল নোটিফিকেশন পরিষেবায় যুক্ত হওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।