আকিজ স্টিল মিলসে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

আকিজ স্টিল মিলসে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

ফাইল ছবি

আকিজ স্টিল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিভাগ প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আকিজ স্টিল মিলসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: আকিজ স্টিল মিলস লিমিটেড
পদের নাম: ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিভাগ: প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিসে (এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট) দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬