কুবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও হাউস টিউটর নিয়োগ

কুবির বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও হাউস টিউটর নিয়োগ

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও হাউস টিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানকে প্রভোস্ট এবং এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুককে হাউস টিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানা

বিজ্ঞাপ্তিতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানকে নিয়োগ প্রদান করা হলো।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর হিসেবে এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুককে নিয়োগ প্রধান করা হলো।

যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য তাদের উভয়কে নিয়োগ প্রদান করা হয়েছে।