বি-বাড়িয়ায় বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ

বি-বাড়িয়ায় বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ

ছবি : প্রতিনিধি

বি-বাড়িয়ার নাসিমনগর উপজেলার বিটুই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে।  রবিবার বিকালে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তা ও ডিলার অভিযান চালিয়ে এ নকল বিড়ি জব্দ করেন।

জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে।  গোপন সংবাদের রবিবার বিকালে বি-বাড়িয়ার নাসিমনগর উপজেলার বিটুই এলাকা থেকে ছত্রিশ হাজার (৩৬,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করে। এসময় এম এ ফাহাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

ভবিষ্যেতে আর কখনো নকল বিড়ি বিক্রি ও মজুদ করবে না এই শর্তে লিখিত অঙ্গিকার নামা নিয়ে ছেড়ে দেওয়া হয়।  পরবর্তীতে এই রকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুশিয়ার দেওয়া হয়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের বি-বাড়িয়া অঞ্চলের ব্যবস্থাপক ইনচার্জ কাজী রফিকুল ইসলাম বলেন, আকিজ বিড়ি ফ্যাক্টরীকে ধ্বংস করতে এবং আকিজ বিড়ির সুনাম নষ্ট করতে একটি কুচক্রী মহল নকল আকিজ বিড়ি উৎপাদন ও বিক্রি করে আসছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে।  এসব অসাধু ব্যবসায়ী চক্র সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। সরকারের পাশাপাশি আমাদের মাননীয় চেয়ারম্যান মহদোয় নকল বিড়ির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স নীতি গ্রহন করে আসছেন। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। নকল বিড়ি বন্ধ করে সরকারী রাজস্ব বৃদ্ধিতে পুলিশ এবং কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের পাশাপাশি আকিজ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।