কালকিনিতে ডোবা থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

কালকিনিতে ডোবা থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রতিকী ছবি

মাদারীপুরের কালকিনিতে একটি ডোবা থেকে মো. হান্নান কবিরাজ (৫৮) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালকিনি পৌর এলাকার কুন্ডুবাড়ি নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ভ্যানচালক জেলার ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার দক্ষিণ ধুয়াসার গ্রামের আজিজ কবিরাজের ছেলে।  

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় শ্রমিকরা কাজ করতে যাওয়ার সময় ডোবার মধ্যে হান্নান কবিরাজের লাশ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, হান্নান কবিরাজের মরদেহ উদ্ধার করে আনা হয়েছে।