চীন রোহিঙ্গা ইস্যু সমাধানে সহায়তা করার জন্য খুব কম কাজ করেছে বলে যুক্তরাষ্ট্রের করা মন্তব্যকে ‘অসঙ্গত ও গঠনমূলক নয়’ আখ্যায়িত করে প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
কূটনীতি
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেয়া হবে বলে চীনকে জানিয়েছে মিয়ানমার। সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বাংলাদেশের গ্লোব বায়োটেক করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোম্পানির ভ্যাকসিনকে তাদের তালিকাভুক্ত করেছে। আগামী ৬ মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারা আসবে বলে আশা প্রকাশ করেছে গ্লোব বায়োটেক।
দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের কৌশলকে আরও সুসংহত করতে এবং যৌথভাবে বেল্ট অ্যান্ড রোডের নির্মাণ এগিয়ে নিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে সাথে নিয়ে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি শনিবার বলেছেন, বাংলাদেশ-ভারত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
আর্থ-সামাজিক উন্নয়ন এবং চলমান কোভিড-১৯ মহামারিতে অব্যাহত সাহায্য-সহায়তার জন্য বাংলাদেশের অন্যতম মূল্যবান অংশীদার হিসেবে চীনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার (০১ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।
চলতি বছরের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন করোনা মহামারির কারণে আটকেপড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফেরত যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরো ভালো সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশি প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে নতুন ভিসা ইস্যু করা যাবে। এ ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতিও দেয়া হয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।