চলতি বছরের গত ৬ মাসে (১ জানুয়ারি-৩০ জুন) সারাদেশে কর্মক্ষেত্রে ২৮৭টি দুর্ঘটনায় ৩৮৯ জন শ্রমিক নিহত হয়েছেন। ২০২২ সালে একই সময়ে সারাদেশে ২৪১টি কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৩৩৩ জন শ্রমিক নিহত হয়েছিল।
কূটনীতি
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বেইজিং ঢাকার সঙ্গে আধুনিকায়ন, বাংলাদেশ-চীন উন্নয়ন কৌশলের সমন্বয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিনিময় জোরদার করবে।
বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।
জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মেদ আগামী ১ জুলাই ঢাকা আসছেন। আমিনা জে মোহাম্মেদ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান মঙ্গলবার বাংলাদেশে জাপানের ৪৪তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) ইয়েন ঋণের নোট বিনিময়ে চুক্তি স্বাক্ষর করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো এবং তারা যাতে মানবাধিকার লঙ্ঘন না করে তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে সম্প্রতি বাংলাদেশে নানা আলোচনা সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একাধিক আন্ডার সেক্রেটারি আগামী জুলাইয়ে ঢাকায় আসছেন। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে বাংলাদেশ নিয়ে ঘোষিত ভিসানীতি প্রণয়নের পেছনের কারিগর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর নামও রয়েছে বলে সূত্রে জানা গেছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবেন।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়েরে ল্যাক্রোইক্স এবং ক্যাথরিন পোলার্ড আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে যৌথভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রবিবার বলেছেন, লিঙ্গ নির্বিশেষে সকল শান্তিরক্ষী যাতে নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে তা নিশ্চিত করতে বাংলাদেশ কার্যকর কৌশল অনুসন্ধানের জন্য আগ্রহী।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে জাতিসংঘের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
জাতিসঙ্ঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স আগামী ২৫ ও ২৬ জুন বাংলাদেশ সফরে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রস-বর্ডার পেপারলেস ট্রেডের সুবিধা সংক্রান্ত ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
দু’দিনব্যাপী ভারত-বাংলাদেশ কৌশলগত সংলাপ বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অনন্ত অ্যাম্পেন সেন্টারের যৌথ উদ্যোগে ২২ ও ২৩ জুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।