কূটনীতি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া ২০ ফেব্রুয়ারি শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ছয় দিনব্যাপী দ্বিপক্ষীয় কৌশলগত এয়ারলিফট মহড়া আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে।‘কপ সাউথ ২২’ নামে ছয় দিনব্যাপী এ যৌথ মহড়া ঢাকার কুর্মিটোলা সেনানিবাস ও সিলেটের অপারেটিং লোকেশন আলফায় অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন এম খায়রুজ্জামান

মালয়েশিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন এম খায়রুজ্জামান

মালয়েশিয়া আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়া সাবেক রাষ্ট্রদূত ও জেল হত্যা মামলার সন্দেহভাজন আসামি মোহাম্মদ খায়রুজ্জামান।

কাতারে বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ বিষয়ে আলোচনা

কাতারে বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ বিষয়ে আলোচনা

কাতারে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সাথে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের মধ্যে রোববার অনুষ্ঠিত বৈঠকে এ আলোচনা হয়।

ইয়েমেনে অপহৃত বাংলাদেশিসহ ৫ জাতিসংঘ কর্মীকে উদ্ধারে কী করা হচ্ছে?

ইয়েমেনে অপহৃত বাংলাদেশিসহ ৫ জাতিসংঘ কর্মীকে উদ্ধারে কী করা হচ্ছে?

জাতিসংঘ জানিয়েছে যে, ইয়েমেনে অপহৃত সংস্থাটির পাঁচজন কর্মীকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে, গত শুক্রবার ইয়েমেন থেকে ৫ জন জাতিসংঘ কর্মীকে অপহরণের ঘটনা ঘটে, যার জন্য ইসলামী জঙ্গিগোষ্ঠী আল কায়েদা দায়ী বলে উল্লেখ করে অন্তত একটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম।

খায়রুজ্জামানকে হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত করল মালয়েশিয়ার  আদালত

খায়রুজ্জামানকে হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত করল মালয়েশিয়ার আদালত

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

প্রধানমন্ত্রীর আমিরাত সফর সম্পর্কে বাংলাদেশ ও ইউএই’র পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনা

প্রধানমন্ত্রীর আমিরাত সফর সম্পর্কে বাংলাদেশ ও ইউএই’র পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনা

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ্ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে আলোচনা হয়েছে।

ভিসা দিতে রোমানিয়ার কনস্যুলার দল বাংলাদেশে আসছে

ভিসা দিতে রোমানিয়ার কনস্যুলার দল বাংলাদেশে আসছে

রোমানিয়ার সরকার বাংলাদেশী নাগরিকদের জন্য নতুন এবং অপেক্ষায় থাকা ভিসা ইস্যু করতে সাহায্য করার জন্য এখানে কনস্যুলার টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

লিবিয়ায় কর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

লিবিয়ায় কর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ থেকে লিবিয়ায় কর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে লিবিয়ায় কর্মী পাঠানো যাবে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামান গ্রেফতার

মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামান গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ।এক দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন বাংলাদেশের সাবেক এই হাইকমিশনার।

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। শ্রিংলা গত ডিসেম্বরে দুই দিনের সফরের জন্য মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেয়ায় সংশ্লিষ্টদের পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ

২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেয়ায় সংশ্লিষ্টদের পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তার সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়ায় জেনোসাইড ওয়াচ এবং লেমকিন ইন্সটিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

‘মাদার অফ ডেমোক্র্যাসি’ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়া

‘মাদার অফ ডেমোক্র্যাসি’ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়া

গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অফ ডেমোক্র্যাসি’ (গণতন্ত্রের মা) সন্মাননা দিয়েছে কানাডিয়ান মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।

কৃষিসহ বিভিন্ন খাতে চুক্তি সম্পাদনে দক্ষিণ সুদানের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব

কৃষিসহ বিভিন্ন খাতে চুক্তি সম্পাদনে দক্ষিণ সুদানের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কৃষি, মৎস ও অ্যাকুয়াকালচারসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি সম্পাদনের জন্য দক্ষিণ সুদানের প্রতি প্রস্তাব দিয়ে বলেছেন, এতে উভয় দেশ লাভবান হবে।

নারী নির্যাতন মামলায় কানাডায় প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

নারী নির্যাতন মামলায় কানাডায় প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

নারী নির্যাতনের মামলায় বাংলাদেশি ব্যবসায়ী আবদুল হান্নান রতনকে গ্রেপ্তার করেছে টরন্টো পুলিশ। সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কুয়ালালামপুরে জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়ালালামপুরে জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

দেশটির পুলিশ জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জুয়ার আয়োজন হতো। পুলিশ গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালিয়েছে।