কোভিড-১৯ মহামারির কারণে বৈধ চীনা ভিসা বা আবাসনের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে থাকা চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের সাময়িকভাবে চীনে প্রবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
কূটনীতি
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে তার দেশের পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যাক্ত করেছেন।
মার্কিন নির্বাচনে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সাথে ব্যবহারের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে ক্রমবর্ধমান চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার মধ্যে দেশটির সাথে উন্নত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।
রোহিঙ্গা, অন্যান্য শরণার্থী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবসনের জন্য মিয়ানমার সরকারকে প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র্র।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ শীর্ষ সম্মেলন বা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকায় আসতে পারেন। বুধবার (২৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক, উন্নয়ন সহযোগিতা ও সংঘাত রোধে সাহায্যের জন্য ২০২০ সালে মোট ৯৬ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেদেশে প্রত্যাবাসনের জন্য গ্রিসের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
চীন রোহিঙ্গা ইস্যু সমাধানে সহায়তা করার জন্য খুব কম কাজ করেছে বলে যুক্তরাষ্ট্রের করা মন্তব্যকে ‘অসঙ্গত ও গঠনমূলক নয়’ আখ্যায়িত করে প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেয়া হবে বলে চীনকে জানিয়েছে মিয়ানমার। সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বাংলাদেশের গ্লোব বায়োটেক করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোম্পানির ভ্যাকসিনকে তাদের তালিকাভুক্ত করেছে। আগামী ৬ মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারা আসবে বলে আশা প্রকাশ করেছে গ্লোব বায়োটেক।
দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।