পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে নেদারল্যান্ডের একটি মানবাধিকার সংস্থার (এনজিও) আট কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
- সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী
- * * * *
- জামালপুরে মদ ও ইয়াবাসহ আটক ৩
- * * * *
- জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু
- * * * *
- জনগণের ভোট ও আস্থাই বিএনপির মূল শক্তি: আমানউল্লাহ আমান
- * * * *
- মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
আফ্রিকা
তরুণদের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মাদাগাস্কার। গত এক সপ্তাহ ধরে মাদাগাস্কারের বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে — যা ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে। বিক্ষোভকারীদের বেশির ভাগই তরুণ। বিক্ষোভকারীদের হাতে ‘রাজোয়েলিনা সরে যাও’, প্রেসিডেন্ট ‘হত্যাকারী’ লেখা ব্যানার দেখা যায়।
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
মরক্কোর বেশ কয়েকটি শহরে মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভরত তরুণ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়েছে। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে কয়েকদিনের শান্তিপূর্ণ বিক্ষোভের পর প্রথমবারের মতো দু’পক্ষ সহিংসতায় জড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।
নাইজেরিয়ার সংসদের সিনেট ও প্রতিনিধি পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখতে একটি বিলের দাবিতে বিক্ষোভ হয়েছে। নাইজেরিয়ার রাজধানীতে সোমবার শত শত নারী বিক্ষোভে অংশ নেন।
সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি মেডিক্যাল সূত্র বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।
নাইজারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছেন। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ও তাকুবাতের উপকণ্ঠে এ হামলা চালায়।
বিশাল হাঁড়িতে বিশ্বের সবচেয়ে বেশি জলফ রাইস রান্না করার চেষ্টা করছিলেন নাইজেরিয়ান শেফ এবং সাবেক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হিল্ডা বাচি।
স্ত্রীর নামের পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা। বৃহস্পতিবার এই রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।
আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন ৬১ জনেরও বেশি বেসামরিক নাগরিক।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।
সার্বিয়ার নোভি সাদ শহরে সরকারবিরোধী বিক্ষোভ থেকে ৪২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার এ তথ্য জানিয়েছেন।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
পশ্চিম সুদানে ভয়াবহ ভূমিধসে অন্তত ১,০০০ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এক বিদ্রোহী গোষ্ঠী। রবিবার (৩১ আগস্ট) টানা ভারি বর্ষণের পর মাররা পর্বতমালা এলাকায় একটি গ্রাম ধসে পড়ে এবং পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে যায় বলে জানায় তারা। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
নাইজেরিয়ার একটি গ্রাম থেকে অন্তত শতাধিক মানুষকে অপহরণ করেছে অস্ত্রধারীরা।