মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বেইজিং সফরে যাচ্ছেন। উত্তেজনা কমানোর লক্ষে দীর্ঘ প্রতীক্ষিত এ বৈঠকটির কথা মঙ্গলবার জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। খবর এএফপি’র।
আমেরিকা
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার (৯৯) বলেছেন, রুশ আগ্রাসন দেখিয়ে দিয়েছে ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার কোনো মানে নেই।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে মা-শিশুসহ অন্তত ছয়জনকে হত্যা করেছে দুই বন্দুকধারী।ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে।
আমেরিকার নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, তার শহর হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে জনবহুল শহর এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি যে সমস্ত অভিবাসী পাঠানো হচ্ছে তাদের জন্য আর জায়গা নেই।
বৃষ্টি, তুষারপাত এবং প্রবল বাতাস নিয়ে আসা ঝড়ে শনিবার ক্যালিফোর্নিয়া নতুন করে আক্রান্ত হয়েছে।আগামী সপ্তাহে কিছুটা স্বস্তি এলেও সপ্তাহান্তে দু’টি ঝড় একত্রে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এর মধ্যে প্রথমটি উপকূলে আরো ভারী বৃষ্টিসহ আঘাত হানতে পারে।
অব্যাহত রুশবিরোধী তৎপরতার অভিযোগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিসহ দেশটির কয়েক ডজন রাজনীতিবিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার পেন্টাগনের কোভিড-১৯ ভ্যাকসিন ম্যান্ডেট প্রত্যাহার করেছেন। এটি ২০২৩ সালের প্রতিরক্ষা ব্যয় বিলের অংশ হিসাবে কংগ্রেসের আপত্তির কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ব্রাজিলে সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সরকারি ভবনে হামলার পর সাবেক সামরিক পুলিশ কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শীর্ষ সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।
দক্ষিণ পেরুতে অবিলম্বে নির্বাচন ও কারারুদ্ধ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ করেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাতে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকোতে এসে পৌঁছেছেন। উত্তর আমেরিকার নেতাদের সম্মেলনে যোগ দিতে তিনি এখানে এসেছেন।
ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুরসহ তাণ্ডব চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা।
মেক্সিকো সিটি টানেলে দুই মেট্রো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। দেশটির নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
লক্ষ্যে পৌঁছালেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাককারথি। অবশেষে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস স্পিকার নির্বাচিত হলেন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুক্রবার একটি প্রাথমিক বিদ্যালয়ে ছয় বছর বয়সের এক বালকের গুলিবর্ষণে এক শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মেক্সিকোতে মাফিয়া মাদকসম্রাট এল চাপোর ছেলে ওভিডিও গুজম্যান লোপেজকে (৩৫) গ্রেপ্তারের জেরে রক্তক্ষয়ী দাঙ্গায় ১০ সেনাসহ ২৯ জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের ইনোক শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। বুধবার এই ঘটনা ঘটে।