যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই বলে সতর্ক করেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রশাসনের কাজে বাধা প্রদান অব্যাহত রাখলে ‘মানুষের মৃত্যু হতে পারে’।
আমেরিকা
সরকার বিরোধী বিক্ষোভের মুখে পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো পদত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় অস্বীকার করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সমাবেশ ও শোভাযাত্রা করেছেন তার সমর্থকরা। এসময় ট্রাম্প সমর্থকদের সাথে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটানায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান করোনাভাইরাস মহামারি মোকাবিলায় স্বল্পমেয়াদী জাতীয় লকডাউনে ফিরে যাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জো বাইডেন। দেশটির ইতিহাসে অন্য কোনো নতুন প্রেসিডেন্ট এ ধরনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হননি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে পারছেন না কোনো মতে। হোয়াইট হাউস রোজ গার্ডেনে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ‘নির্বাচনে কখন নিজের পরাজয় স্বীকার করবেন?’ সে প্রশ্নের উত্তর দেননি তিনি।
আমেরিকার সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন।
হঠাৎ করে গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বয়স্কদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন দিবসে মেলানিয়া ট্রাম্পকে দেখা গেল এক সেনাকর্মীর হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগে সমর্থন দিয়ে রিপাবলিকান দলের সিনিয়র নেতারা মার্কিন গণতন্ত্রকে খাটো করছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কা রাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হলো। এ রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি।
গত ৪ বছরে ডোনাল্ড ট্রাম্প উদ্ভট মন্তব্যের কারনে শিরোনাম হয়েছিলেন। এবার বাবার পথে হাটলেন ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ভুল টুইট করে নেটিজেনদের হাসির বস্তুতে পরিনত হলেন তিনি। পরে টুইটি মুছে ফেললেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তাঁর টুইটটি।
গুরুতর অভিযোগ উঠল পোপের বিরুদ্ধে। সাবেক মার্কিন কার্ডিনালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উপেক্ষা করেছিলেন তিনি।
করোনাভাইরাস মোকাবেলায় চীনের সিনোভেক বায়োটেকের উদ্ভাবিত করোনাভেক টিকার মানব পর্যায়ের পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ব্রাজিলের কর্তৃপক্ষ, কারণ তারা 'মারাত্মক বিরূপ' প্রতিক্রিয়ার একটি ঘটনা দেখতে পেয়েছে।
পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা দেশটির পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন। ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেয়ার অভিযোগে পেরুর এই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়।
সময়টা যেন কিছুতেই ভাল যাচ্ছে না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীর জো বাইডেনের কাছে।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন। নির্বাচনের আগে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশকিছু নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন।