পাকিস্তানে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আরো তিনজন আহত হয়েছেন। ঠিক কী কারণে বিস্ফোরণটি হয়েছে তা জানা যায়নি।বৃহস্পতিবার পুলিশ এক বিবৃতি দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে জিও টিভি।
- দেশে ৫৬ শতাংশ প্রাণিজ আমিষ জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
- * * * *
- গর্ডনের জোড়া গোলে সাবাহকে বড় ব্যবধানে হারাল বার্সেলোনা
- * * * *
- বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
- * * * *
- ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে ৯ শ্রমিক নিহত, নিখোঁজ ১৭
- * * * *
- প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ
- * * * *
এশিয়া
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সংকটে আবারও পাশে দাঁড়াল ভারত। দ্বীপরাষ্ট্রে আশঙ্কাজনক হারে কমে গেছে ডিমের উৎপাদন। তাই চাহিদা মেটাতে দেশটিতে পাঁচটি খামার থেকে প্রতিদিন ১০ লাখ ডিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
চলমান সংঘাতের কারণে সুদানের রাজধানী খার্তুমের একটি এতিমখানায় আটকে পড়া বিভিন্ন বয়সের ৬০ জন শিশু মারা গেছে। গত ছয় সপ্তাহ ধরে তারা সেখানে আটকে ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি বহুজাতিক নিরাপত্তা চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপসাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে করা এই চুক্তি থেকে বের হওয়ার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যকার সম্পর্কের অবনতির বিষয়টিই ফুটিয়ে তুলেছে।
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসম আল-সানি চলতি মাসে গোপনে তালেবানের সর্বোচ্চ নেতা হাবাতুল্লাহ আখুনজাদার সাথে আলোচনা করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে।
মিয়ানমারে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক চীন সফর করেছেন। গত তিন বছরের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে এটি তার প্রথম সফর। তিনি মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছান এবং সাংহাইতে অবস্থিত টেসলার বৃহত্তম কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছে বিবিসি।
আগামী ২ জুন পর্যন্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামিন বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বুধবার ১৯০ মিলিয়ন পাউন্ড নিষ্পত্তির মামলায় আদালত তার অন্তর্বর্তী জামিন বাড়ায়।
অপরদিকে আদালত ১৪৪ ধারা লঙ্ঘন সংক্রান্ত পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের মেয়াদ ১০ দিন বাড়িয়েছে।
সারা পৃথিবীতে ২৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড মহামারীর উৎস হয়তো চীনের উহান শহরের একটি ল্যাবরেটরি- এমন সম্ভাবনা গত তিন বছর ধরেই জোরালোভাবে অস্বীকার করে আসছে চীন।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “যে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে হবে।
সম্প্রতি দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে যে সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে, সেটা শুধু কৌশলগত চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই বলে জানিয়েছে তেহরান। বরং নিজেদের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে উভয় দেশ।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২
নদীর পানি বণ্টন নিয়ে বিরোধের জের ধরে তেহরান ও কাবুলের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তান শাসনকারী এক তালেবান কমান্ডার ইরান দখল করার হুমকি দিয়েছেন।
উত্তর কোরিয়ার প্রথম স্পেস স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির প্রথম স্পেস স্যাটেলাইট উৎক্ষেপণের পরপরই সাগরে ধ্বংস হয়ে গেছে বলে জানা যাচ্ছে।
ভারতের জম্মুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে পঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবোঝাই একটি দূরপাল্লার বাস কাটরার দিকে যাচ্ছিল।
সৌদি আরব এবং আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি আরেকটু বাড়ানো সম্ভব হয়েছে। দেশ দুটি সোমবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, দুই পক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষেই তারা এই বিবৃতি জারি করছে। দুইপক্ষ আরো পাঁচদিন যুদ্ধবিরতি মেনে নিয়েছে।