মালয়েশিয়ায় আগামী ১৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেয়ার পর নির্বাচনের এই তারিখ ঘোষিত হলো।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
মিয়ানমারের ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। বিবিসি বার্মিজকে স্থানীয়রা জানান, বুধবার সকালে দুটি পার্সেল বোমা ওই কারাগারের প্রবেশপথে বিস্ফোরিত হয়। এতে কারাগারের তিন কর্মকর্তা ও পাঁচজন দর্শনার্থী মারা যান।
দলিত সম্প্রদায়ের মল্লিকার্জুন খাড়গেকে সভাপতি হিসেবে বেছে নিল ভারতের পুরনো রাজনৈতিক দল কংগ্রেস। আর এর মাধ্যমে ১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে উত্তর কোরিয়া মঙ্গলবার রাতে দুই দেশের সমুদ্র সীমান্তের কাছে গোলা নিক্ষেপ করেছে। এই ঘটনার ঠিক এক দিন আগেই ওই অঞ্চলে সিওল বার্ষিক সামরিক মহড়া শুরু করে।
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারো নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার বলেছেন, পশ্চিম জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আগের সরকারের দেয়া স্বীকৃতি বাতিল করা হয়েছে।
জাতিসঙ্ঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস দারিদ্র্য বিমোচনের নেতিবাচক ধারাকে উল্টে দিতে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
একটি শক্তিশালী ইসলামি গোষ্ঠী, তুর্কি-সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে উত্তর-পশ্চিম সিরিয়ার একটি শহর দখল করার কয়েক দিন পর সেখানে ও তার আশপাশের এলাকায় আবার সংঘর্ষ শুরু হয়েছে।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কোর কমিটিতে জায়গা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও নেমেছিলেন মিঠুন।
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে।দেশটির যোগাযোগমন্ত্রী নাসের আল-শিবলি রোববার বিমানবন্দরটির উদ্বোধন করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয়ার জন্য তার দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের একজন মন্ত্রী।রোববার এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করছে। এ অবস্থায় ইসরাইলের উচিত ইউক্রেনের পক্ষ নেয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা।
যেসব নারীদের হজ বা ওমরাহ করার ইচ্ছে আছে কিন্তু বৈধ পুরুষ সঙ্গী না থাকায় কিংবা ব্যয় দ্বিগুন হওয়ায় যেতে পারেননি তাদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ।
ইরানের ইভিন কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এবং কারাগারের ভেতরে গোলাগুলির শব্দও শোনা যাচ্ছে। এতে আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) তাদের রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করতে যাচ্ছে রোববার থেকে।
মালয়েশিয়ায় অভিবাসন আইন অমান্য করার অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।
সৌদি আরব শনিবার ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করেছে। এদিকে যুবরাজ মোহাম্মাদ বিন সালমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছিলেন। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ খবর দিয়েছে। খবর এএফপি’র।