ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে অবৈধ ইহুদি বসতকারীরা প্রবেশ করে ইসরাইলি পতাকা টাঙিয়ে দিয়েছেন।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
এশিয়া
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাব সমর্থন করতে পারবেন না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
সাদ হারিরিকে ছাড়াই লেবাননে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে লেবাননের সুন্নি ভোটারা অপ্রস্তুত হয়ে পড়েছেন। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে বুধবার নতুন ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা করেছেন কিম জং উন। পরীক্ষার কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ কোরিয়ার সেনা এবং জাপান বিষয়টি প্রকাশ্যে আনে।
ভারতের মহারাষ্ট্রের রাজ্যে গত মাসে সকালের নাস্তার খাবারে লবণ বেশি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে পুলিশ ৪৬ বছরের এক পুরুষকে আটক করে।
রমজানজুড়ে মেহনত করায় মসজিদের ইমামকে বিলাসবহুল গাড়ি উপহার দিল স্পেনের মুসলিমরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরক্কীয় বংশোদ্ভূত ওই ইমামের কাছে গাড়ির চাবিটি হস্তান্তর করা হয়েছে।
রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়ার অপরিশোধিত তেলসহ সকল জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে।
২০১৫ সালে ইরানের সঙ্গে ছয়টি দেশের একটি চুক্তি হয়েছিল৷ এর আওতায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে আসার অঙ্গীকার করেছিল৷
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর হেরাতে নারীদের গাড়ি চালানোর লাইসেন্স না দিতে ড্রাইভিং প্রশিক্ষকদের নির্দেশ দিয়েছেন তালেবানের কর্মকর্তারা।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মঙ্গলবার দুই ঘণ্টা কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএনের।
ইউক্রেন সোমবার দাবি করেছে যে বায়রাকতার টিবি-২ ড্রোন দিয়ে হামলা চালিয়ে তারা কৃষ্ণসাগরে স্ন্যাক আইল্যান্ডের কাছে দুটি রুশ টহলযান ডুবিয়ে দিয়েছে।
কোনো অভিযোগ বা বিচার ছাড়াই কারাগারে ৬০০ বেশি ফিলিস্তিনিকে আটক রেখেছে ইসরাইল। ২০১৬ সালের পর এটি সর্বোচ্চ আটকের ঘটনা।
ইউক্রেনের সংঘাতে কোনো দেশ বিজয়ী হতে পারে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার জার্মান সফররত নরেন্দ্র মোদি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ভারত শান্তি সমর্থন করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কাউকে টিকা নিতে বাধ্য করা যেতে পারে না বলে এক পর্যবেক্ষণে বলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আদালত আরো বলেছে, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে টিকাদানের শর্তও প্রত্যাহার করা উচিত।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকণ্ঠে একটি বস্তিতে সোমবার আগুনে ৮০টি বাড়ি পুড়ে গেলে ছয় শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকল বাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।