মালয়েশিয়ায় লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় আগামী ৩১ মার্চ পর্যন্ত রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) অনুযায়ী লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
এশিয়া
ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে আবার জাতীয় সংলাপ শুরুর জন্য প্রচেষ্টা শুরু হয়েছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেনের প্রধান বিমানবন্দরে বোমা বিস্ফোরণের জবাবে দেশটির হাউছি বিদ্রোহীদের দখলে থাকা রাজধানী সানায় রাতভর বিমান হামলা চালিয়েছে সৌদি-আমিরাত জোট।
ভারতের আসাম বিধানসভায় রাষ্ট্র পরিচালিত মাদরাসাগুলো বন্ধের বিল পাস করেছে বিজেপি সরকার।
দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল। ২০২০ সালটা ছিল ঘটনাবহুল একটা বছর। প্রাণঘাতী করোনাভাইরাস বছরটাকে তছনছ করে দিয়েছে। এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন অনেক বিখ্যাত মানুষ। করোনা ছাড়া অন্য রোগেও প্রাণ হারিয়েছেন অনেকে।
হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার পাকিস্তানের দুর্নীতি দমন শাখার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন ভারতের কৃষক সমাজের বড় একটা অংশ। বিরোধীদেরও অভিযোগ, পর্যাপ্ত আলোচনা ছাড়াই পাশ করানো হয়েছে এই আইন।
উদ্বেগ বাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পাওয়া গেল যুক্তরাজ্যের নতুন করোনা স্ট্রেন। জানা গেছে, কলকাতা মেডিক্যাল কলেজের এক স্বাস্থ্য কর্মকর্তার ছেলের শরীরেই মিলেছে এই ভাইরাস।
নয়াদিল্লির জামিয়া নগরের একটি সরকারি বিদ্যালয়ে অধ্যয়ন করা ২৩ মুসলিম ছাত্রী এবছর সর্বভারতীয় মেডিক্যাল ভর্তি পরীক্ষা এনইইটিতে উত্তীর্ণ হলেও তাদের ২২ জনই কোনো মেডিক্যাল কলেজে ভর্তির আবেদন করতে পারছেন না।
ভারতের রাজধানী নয়া দিল্লির ক্রিকেট মাঠে অরুণ জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে অমিত শাহের সাথে সাক্ষাত সৌরভ গাঙ্গুলির। কলকাতায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের ২৪ ঘণ্টা যেতে না যেতেই অমিত শাহের সঙ্গে দেখা।
পাকিস্তানের বেলুচিস্তানে দুবৃত্তদের গুলিতে সাত সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরা
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালস্তিতানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন পাইলট ও দু’জন সৈন্য। সেনাবাহিনীর এক বিবৃতিতে রোববার এ কথা বলা হয়েছে।
ইরানে তুষারঝড়ে কমপক্ষে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও সাত আরোহী। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটেনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে যে, আগামী ২০২৮ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র এবং চীন হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি।
করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র সীমানায় বিশ্বভারতীর জমিও ঢুকে গেছে বলে সম্প্রতি অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।