কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের পাতাখালী এলাকা থেকে সাড়ে ১৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইস্রাফিল হোসেন (৪০)। সে খুলনার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।
অপরাধ
দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের।রোববার দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় তন্ময় তপু (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে শহরের গুলশানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র তন্ময় তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে ও স্থানীয় আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম।
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।
ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি নথি গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীর এক ঠিকাদারকে হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা এলাকার একটি বাসা থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি শিশু আহত হয়েছে।
যৌতুক মামলায় পাবনা এনসিসি ব্যাংকের এক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার সকাল ১০টার দিকে পাবনা শহরের এলএমজি মার্কেটের সামনে থেকে ব্যাংকে প্রবেশকালে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।
এক কলেজছাত্রীকে ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালত এক চটপটি বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৪ অক্টোবর) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জে ২৮৫ পিস ইয়াবাসহ সালমা বেগম (৩০) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে র্যাব। আজ রোববার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় র্যাব-১৪ সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চট্টগ্রাম নগরের জেএম সেন হলে হামলার ঘটনায় যুব–ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীসহ ৭ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তিনজনের বয়স ১৯ বছরের কম হওয়ায় রিমান্ড আবেদন করেনি পুলিশ।
ঈশ্বরদী পুলিশ ১৫০ লিটার বাংলা মদসহ সোহাগ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার ঈশ্বরদী উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া এলাকায় অবস্থিত লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে তারিফ হোসেন (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহের জেলার ত্রিশালে ট্রাক চাপায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছেন।