বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের কোন নির্বাচন হবে না এবং এই তত্ত্বাবধায়ক সরকারের এখন যারা বিরোধিতা করবে তারা গণশত্রু হিসেবে ধিকৃত হবে এবং তাদের চিহ্নিত করা হবে গণশত্রু হিসেবে।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
রাজনীতি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন সমাবেশ ডাকে তখন পরিবহন মালিক এবং শ্রমিকরা সবাই আতঙ্কে থাকেন।অতীতে ২০১৩-১৪ ও ’১৫ সালে বাস-ট্রাক পুড়িয়েছিল বিএনপি উল্লেখ করে মন্ত্রী বলেন,বাস-ট্রাক ও জনগণের সম্পত্তির ওপর হামলা করেছিল তারা।
দুপুর ২টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই সকাল ১১টা ১০ মিনিটে সমাবেশে শুরু হয়েছে।জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তনে উপস্থিত থাকবেন।
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দু’জনের তৃতীয় দফায় একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলার অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, দেশের জনগণ ভালো করেই জানেন তারা কোথায় আছে। আর বিএনপির আমলে কোথায় ছিলেন?
১০ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশ্বস্ত করতে চাই, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে এমন কোনো কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের দুর্ভোগ ও কষ্ট হবে।
আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে বুধবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশের নামে রাজধানীর প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায়, তা বোধগম্য নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না। জনগণ তাদের প্রতিহত করবে।
বিচারপতির গোলাম রাব্বানীর জানাজা আজ বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে জানাজা সম্পন্ন হয়।
বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এর অধীনে আগামী নির্বাচন করার দাবিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরি করতে গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বলেছেন, আরমান নামের ওই ব্যক্তির মৃত্যুর সাথে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আয়োজিত দলীয় সম্মেলনের কোনো সম্পর্ক নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হারিয়ে যাওয় হাওয়া ভবন আর সেই ময়ুর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন।
বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ওরফে তানু ভূঁইয়া (৩৫) হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকায় হত্যার মূল হোতা ফরিদ শেখের ফুফুর বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।