কোরআনের শিক্ষাকে ধারণ করে সমাজ পরিচালনায় যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
রাজনীতি
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা আবেদন মামলা হিসেবে নথিভুক্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. আবু কাউছার নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ফরম উত্তোলন ও জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শুক্রবার থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ এবং প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধুমাত্র শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সব খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
সারের ডিলার নিয়োগে বিএনপির দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. শহিদুল ইসলাম (৫০)।
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সংবাদকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করেছেন মামুন মজুমদার নামক এক নেতা।
দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছুটি পূর্ববর্তী শেষ কর্মদিবস হিসেবে ব্যাপক ব্যবস্থায় ছিল বন্দরের কার্যক্রম। শনিবার থেকে ছুটিতে থাকছে ত্রিদেশীয় বাণিজ্যিক কেন্দ্র খ্যাত বুড়িমারী স্থলবন্দর।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির নেতারা যৌথভাবে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আবাসিক ভবনে গ্যাসের কম্প্রেসার লাইন বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার ৪দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে সাতক্ষীরায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৯১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।