কিংবদন্তি টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল আসন্ন উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল আজ নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের এই সংবাদটি জানিয়েছেন। নিজের টেনিস কেরিয়ারকে দীর্ঘান্বিত করতেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
টেনিস
আর মাত্র কয়েক মাস পরেই শুরু হচ্ছে অলিম্পিক। করোনা ভাইরাসের কারণে প্রায় এক বছর পিছিয়ে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা।
ফাইনালটা সেই হিসেবে জমেনি। ফেবারিট ছিলেন ওসাকা। জিতেছেন তিনিই। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তার কাছে একপ্রকার উড়েই গেছে আমেরিকার জেনিফার ব্রাডি।
টেনিস তারকা অ্যান্ডি মারে কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। এর ফলে অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত হয়ে পড়ল এই বৃটিশ তারকার। আপাতত মারের বাড়িতে তিনি বিশ্রাম নিচ্ছেন।
তিনি আধুনিক টেনিসের কিংবদন্তি, ক্লে-কোর্টের অবিসংবাদী নায়ক। গত মাসেই ফরাসি ওপেনে ত্রয়োদশ খেতাব জিতে সর্বাধিক গ্রান্ড স্লাম জয়ের হিসেবে ছুঁয়ে ফেলেছেন রজার ফেডেরারকে। আর মাস পার হওয়ার আগেই রাফায়েল নাদালের মুকুটে নতুন পালক। ক্যারিয়ারে হাজারতম সিঙ্গলস ম্যাচ জিতে আরও এলিট ক্লাবে প্রবেশ করলেন ২০ টি গ্রান্ডস্লামের মালিক। টেনিসের ওপেন এরায় চতুর্থ প্লেয়ার হিসেবে এই নজির স্পর্শ করলেন স্প্যানিয়ার্ড।
প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনার দিয়েগো সোয়ার্তজম্যানকে হারিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করেছিলেন রাফায়েল নাদাল। ফাইনালে রাফা বনাম জোকার, এমন প্রতীক্ষাতেই প্রহর গুনছিলেন টেনিস অনুরাগীরা।
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে এই পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধেই কোর্টে অঘটন ঘটিয়ে ফেলেছেন তিনি। লাইন আম্পায়ারকে বল দিয়ে অনিচ্ছাকৃত আঘাত করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে।
টেনিসে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে যোগ্য দাম, যোগ্য অর্থ পাননি তিনি। একটি ব্রিটিশ ম্যাগাজিনে এ কথা জানলেন সেরেনা উইলিয়ামস। সঙ্গে ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
র্যাংকিংয়ে ৯৩ নম্বরের খেলোয়াড় শেলবি রজার্সের কাছেই তিনবার হেরেছিলেন জাপানি টেনিস সেনসেশন ওসাকা। আর এবারে ইউএস ওপেনে সেই ওসাকার ভিন্ন এক রূপ দেখল।
টেনিস তারকা নোভাক জকোভিচকে ইউএস ওপেন থেকে এ বারের মতো বাতিল করা হলো। রোববার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জয় দিয়েই ২০২০ ইউএস ওপেন অভিযান শুরু করলেন সেরেনা উইলিয়ামস। শুধু তাই নয়, স্বদেশী ক্রিস্টি আনকে স্ট্রেট সেটে হারিয়ে ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন মার্কিন এই টেনিস তারকা।
অস্ট্রিয়ান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ডোমিনিক থিয়ম বলেছেন ইউএস ওপেন আয়োজিত হলে সেখানে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন।