চুল পাকা এখন আর শুধু বয়সের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। মানসিক চাপ, জীবনযাপনের পরিবর্তন থেকে শুরু করে পুষ্টির অভাব পর্যন্ত বিভিন্ন কারণকে এক্ষেত্রে দায়ী করা হয়। যদিও এর কোনো রাতারাতি সমাধান নেই, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আমাদের প্রতিদিনের খাবার ভেতর থেকে চুলের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখতে পারে।
অকালে চুল পাকা
অনেকের কাছে লম্বা, মজবুত এবং ঘন চুল কেবল সৌন্দর্যের লক্ষ্য নয় বরং স্বাস্থ্য এবং প্রাণশক্তির প্রতীকও বটে। তবে আমাদের দ্রুতগতির জীবনে, চুল পড়া, পেকে যাওয়া, পাতলা হয়ে যাওয়া এবং ধীর বৃদ্ধি ক্রমশ সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
অকালে অনেকেরই চুল পেকে যায়। কোষ্ঠকাঠিন্য, লিভারের অসুস্থতা এবং পুষ্টিহীনতার কারণে এমনটি হয়।