ঢাকা-ওয়াশিংটন শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে কীভাবে বাংলাদেশীদের শ্রম অধিকার সুরক্ষা ও দু’দেশের মধ্যে আরো অর্থনৈতিক সহযোগিতা উন্নত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।
অধিকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছাত্রলীগের হামলার পর করা পৃথক দুটি মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ জন নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে ছাত্রলীগকে গালিগালাজ করার ঘটনায় ছাত্র অধিকার পরিষদের ১৮ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে ছাত্রলীগ।
গাজীপুরে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘‘তথ্য প্রযুক্তি যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’’।
মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুল খারিজ করে আদেশ দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার দমন-পীড়ন নয় বরং সকল দল-মতের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো।১৯৯৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত সংগঠনটির নিবন্ধন ২০১৫ সালের মার্চে শেষ হয়। তারা ১০ বছর মেয়াদ বাড়ানোর জন্য এনজিও ব্যুরোর কাছে আবেদন করেছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নির্বাচন নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। কারণ, তারা তাদের মেয়াদে নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করেছে।
আজ ১৫ মার্চ, বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ দিবসটি পালন করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজন হাতে নেয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য-‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।