পটুয়াখালীর বাউফলে লক্ষাধিক টাকার অবৈধ চায়না চাইজাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে এ জালগুলো পোড়ানো হয়েছে।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
অবৈধ
আড়িয়াল বিলে অভিযান চালিয়েছে প্রশাসন। আড়িয়াল বিল এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ আবাসন প্রকল্পের ৭টি অবৈধ ড্রেজার বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে চারটি মামলায় ৫ লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ।
সিলেটে জালালাবাদ গ্যাসের আবাসিক গ্রাহক প্রায় ৩ লাখ। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ গ্রাহকের সংযোগই অবৈধ। সংশ্লিষ্টদের দাবি-এ অবৈধ সংযোগ রাষ্ট্রীয় সম্পদ চুরির শামিল। বছরের পর বছর হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে। অথচ গ্যাস সংকটে বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। জালালাবাদ গ্যাসের একাধিক দায়িত্বশীল সূত্র ছাড়াও সরেজমিন এ চিত্র পাওয়া গেছে।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রায়ের তারিখ পড়েছে।
সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এ ব্যাপারে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যূলার বিষয়ক উপমন্ত্রী আলি বিন আব্দুর রহমান আল ইউসুফকে সুযোগ দিতে অনুরোধ জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রধারী ছাব্বির হোসেন ওরফে ঠ্যাক ছাব্বিরকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ৬টি ফিশিং ট্রলারসহ ২৯ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় সুন্দরবনের শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে ট্রলারসহ এসব জেলেকে আটক করে।
সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরবাজারে সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে বাজারের তিন রাস্তায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজারের দোকানপাট বন্ধ রাখবেন ব্যবসায়ীরা।
অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আফ্রিকার দেশ তিউনিসিয়ার সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তির আওতায় অর্থনীতি চাঙা করতেও কাজ করবে দুই পক্ষ।