‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত অভিনেতা ভিন ডিজেলের নামে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালতে তার নামে যৌন নিপীড়নের অভিযোগে এ মামলা দায়ের করেন ভিন ডিজেলের প্রাক্তন সহকারী আস্তা জোনাসন।
অভিনেতা
মারা গেছেন বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। রোববার (১৭ ডিসেম্বর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা।
রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। সেই সঙ্গে ছবিটি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক চলছে। ছবিতে রাশমিকা মান্দানার বাগদত্তার চরিত্রে অভিনয় করেন অভিনেতা কুণাল ঠাকুর। তবে এবার পর্দায় নয়, বাস্তবজীবনেই সাত পাকে বাঁধা পড়লেন তিনি।
হলিউডের কিংবদন্তী অভিনেতা রায়ান ও’নিল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। শুক্রবার (০৮ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ছেলে প্যাট্রিক, যা প্রকাশ্যে আসে শনিবার।
শুটিং সেটে কুকুরের কামড়ে আহত অভিনেতা জাদু আজাদ।
বেশ কিছুদিন ধরেই চর্চায় আছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। অভিনেত্রীর সঙ্গে নাকি তার শ্বশুরবাড়ির সকলের সম্পর্ক ক্রমাগতই জটিল দিকে যাচ্ছে। একে অপরের থেকে নাকি দূরত্ব বেড়ে চলেছে। এরইমধ্যে নতুন বিতর্ক। সৃষ্টি করেছেন তামিল অভিনেতা রাধা রবি।
দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু নাটকে নয়, চলচ্চিত্রেও নজর কাড়েন জাহিদ। নিয়মিত অভিনয় করছেন বিভিন্ন নাটকে। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা কাজী উজ্জ্বল। তার অসুস্থতার খবরটি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।
অভিনেতা আলী যাকেরের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৪ সালের ৬ই নভেম্বর জন্মগ্রহণ করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের । আলী যাকের ১৯৪৪ সালের আজকের এই দিনে তৎকালীন চট্টগ্রাম জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার (বর্তমানে জেলা) রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
চলে গেলেন হলিউডের ‘জেনারেল হসপিটাল’ খ্যাত অভিনেতা টেইলার। তার সহকর্মী মৌরিস বানার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার মৃত্যুর খবর প্রকাশ করেছেন।