কোরবানির ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নতুন নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নির্দশন।
অভ্যুত্থান
কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএডিএফ) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ জুলাই পরবর্তী শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও শ্রেনী পেশা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন।
২০২৪ এর জুলাই-আগস্টের গৌরবময় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ছাত্রদল কর্তৃক ‘তথাকথিত আন্দোলন’ আখ্যা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় ‘অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে’ শীর্ষক ঢাকা মহানগর পুলিশের অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য চব্বিশ সালের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু বাসিত খান মুসা (৭) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় শেষে দেশে ফিরেছে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একদল নারীকে ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডে’ মনোনীত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণার্থে ৯০ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক ও জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে জেলা প্রশাসন ও জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ। বুধবার (২৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
চব্বিশের অভ্যুত্থানের দিনকেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।