অস্ট্রেলিয়ার সহজ জয়

অভিষেকে আলো ছড়ালেন বার্টলেট, অস্ট্রেলিয়ার সহজ জয়

অভিষেকে আলো ছড়ালেন বার্টলেট, অস্ট্রেলিয়ার সহজ জয়

বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই আলো ছড়ালেন জেভিয়ার বার্টলেট। গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষের টপ অর্ডার। প্রবল চাপের মুখে কেসি কার্টি ও রোস্টন চেইসের দৃঢ়তায় একটু লড়াইয়ের পুঁজি পেল ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে যদিও তা যথেষ্ট হলো না। তিন জনের ফিফটি ছোঁয়া ইনিংসে সহজ জয় পেল অস্ট্রেলিয়া।