ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর সঙ্গে বৈঠকে করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে অস্ট্রেলিয়ার দূতাবাসে বৈঠক করেন তারা।
অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা রানের পাহাড় গড়েছে। ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে অলআউট হওয়ার আগে প্যাট কামিন্সের দলের সংগ্রহ ৪৬৯ রান। জবাব দিতে নেমে বিপদে পড়েছে ভারত।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনজুড়ে ভারতের বিপক্ষে এভাবেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ বল— মোহাম্মদ শামির করা হাফভলি সোজা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠালেন স্টিভেন স্মিথ। সেটাই যেন পুরো দিনের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠল। দিন শেষ করেছে ৩ উইকেটে ৩২৭ রান।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। মুখোমুখি সেরা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। বুধবার বিকাল সাড়ে ৩টায় লন্ডনের ওভালে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সেরা দুই দলের লড়াইয়ে সেরা পারফরম্যান্সের প্রত্যাশায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান রানার আপ ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ওভালে শুরু হবে ম্যাচটি।
১৫ জুন বেইজিংয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের এশিয়া সফরের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপজয়ীদের এই ম্যাচের টিকিটের দাম নিয়ে চীনে সমালোচনা শুরু হয়েছিল। তখন মনে হয়েছিল, বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে এই ম্যাচ থেকে দর্শকেরা হয়তো মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর এই পরিস্থিতি পাল্টে যেতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। প্রথম দফায় যত টিকিট ছাড়া হয়েছিল, তার সব বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট!
অস্ট্রেলিয়া সরকার দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিশাল সামুদ্রিক পার্ক স্থাপনের পরিকল্পনা করছে। গতকাল রোববার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ পার্কের আয়তন হবে ৪ লাখ ৭৫ হাজার ৪৬৫ বর্গকিলোমিটার। অর্থাৎ এটি হবে প্রায় স্পেনের আয়তনের সমান। সরকারের প্রস্তাবের মধ্যে রয়েছে দেশটির বর্তমান ম্যাকুয়ার আইল্যান্ড মেরিন পার্কটি আরও বড় করে বিশাল এই পার্ক গড়ে তোলা।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট। আজ শনিবার সকালে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার।
জাপানে জি-৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরবেন বাইডেন। কোয়াড বৈঠক এবং অস্ট্রেলিয়া সফর বাতিল করতে হয়েছে তাকে।
অস্ট্রেলিয়ায় ডারউইনে দুর্বৃত্তের হামলায় ২৩ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থী খুন হয়েছেন। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী যে বাড়িতে থাকতেন সেখানে অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।