টানা ৭ বছর হেড কোচের দায়িত্ব পালনের পর চলতি বছরের শুরুর দিকে দিল্লি ক্যাপিটালস ছেড়েছিলেন রিকি পন্টিং।
আইপিএল
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে ১১৩ রানের জবাবে খেলতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ১০.৩ ওভারেই জয় পায় কলকাতা। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতল দলটি।
আইপিএলের ১৭তম আসরের ফাইনাল আজ (২৬ মে)। অন্যদিকে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনও শুরু আজ।
দেখতে দেখতে শেষ হয়ে গেল আইপিএলের ১৭তম আসরের লিগপর্ব। বাকী কেবল আর চারটি ম্যাচ। প্লে-অফের তিনটি ও ফাইনাল।
চলতি আইপিএলে গৌতম গম্ভীরকে পরামর্শক বানাতেই বদলে গেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে দু’বার শিরোপা জেতা দলটি এবারের মতো সাফল্য পায়নি কোনো আসরেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন কাগিসো রাবাদা। তবে বৈশ্বিক আসরে তারকা এই পেসারকে পাওয়ার আশায় আছে দক্ষিণ আফ্রিকা।
একদিকে ২০২৪ আইপিএল শেষের পথে এগোচ্ছে। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
বর্তমানে বিশ্বের যে কোনো ক্রিকেটারের জন্য বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর আইপিএলে খেলা রীতিমতো সবচেয়ে বড় স্বপ্ন। আকর্ষণীয় এই লিগে খেললে আসে কড়ি কড়ি টাকা যা জাতীয় দলে পাওয়া সম্ভব না।
আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা ছিলেন মোস্তাফিজুর রহমান। টাইগার এই পেসার এবার একমাত্র বাংলাদেশ ক্রিকেটার হিসেবে খেলেছেন আইপিএলে।
চলতি আইপিএলে প্রথম আট ম্যাচের সাতটিতেই হারের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এতে প্লে-অফের লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়েছে কোহলিরা। তবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু।