খাগড়াছড়িতে আওয়ামীলীগ-বিএনপি‘র পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আওয়ামী লীগ
২৩ শর্ত মানা সাপেক্ষে আজ মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকায় রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার রাজধানীর সড়কে নামছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। আর ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় নির্বাচনের পাঁচ মাস আগে যখন উপনির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে ভোটার উপস্থিতি কম হওয়াটাই স্বাভাবিক, বেশি হওয়াটা অস্বাভাবিক।
সম্মেলনের প্রায় আট মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। রবিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন দেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংলাপ নিয়ে বিদেশীরা কিছু বলেনি এবং বিএনপিও সংলাপ চায় না।আজ রোববার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ নয়, বিএনপির রাজনীতিই আজ ধ্বংসের শেষ প্রান্তে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।