আকাশ

আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে

আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে

আজ সারাদেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদফতর।

চীনের আকাশে ১০টিরও বেশি মার্কিন বেলুন উড়েছে!

চীনের আকাশে ১০টিরও বেশি মার্কিন বেলুন উড়েছে!

চীন বলেছে, গত এক বছরে ১০টিরও বেশি মার্কিন হাই-অ্যালটিটিউড বেলুন বিনা অনুমতিতে তাদের দেশের আকাশসীমায় উড়েছে। বেইজিং বিশ্বজুড়ে নজরদারি বেলুনগুলোর একটি বহর পরিচালনা করছে বলে ওয়াশিংটনের এমন অভিযোগের পরই চীন এ দাবি করলো।

মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী

মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী

মাঝআকাশে হঠাৎ করে প্রসব বেদনা। বিমানেই সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী। টোকিও থেকে দুবাই যাওয়ার পথে এমিরেটস বিমানে এভাবেই মা হলেন তিনি। বিমান যখন ফের মাটি স্পর্শ, যাত্রীসংখ্যা বেড়ে গেছে একজন! ফ্লাইট সংস্থা জানিয়েছে, মা ও সন্তান দু’জনই ভালো আছে। মায়ের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।

মাঝ আকাশে প্লেনে হঠাৎ তীব্র ঝাঁকুনি, আহত ৩৬

মাঝ আকাশে প্লেনে হঠাৎ তীব্র ঝাঁকুনি, আহত ৩৬

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। রবিবার দেশটির হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফোনেক্স থেকে হনুলুলু যাচ্ছিল। এতে ছিল ২৭৮ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু। কিন্তু মাঝ আকাশে হঠাৎ একাধিক তীব্র ঝাঁকুনি দেয় প্লেনটি। এতে ১১ জন গুরুতরসহ মোট ৩৬ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে অন্তত ২০ যাত্রীকে হাসপাতালে পাঠাতে হয়েছে।

আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে

আকাশে চীনের যুদ্ধ বিমান, আতঙ্ক বাড়ছে তাইওয়ানে

চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে ৩৬টি যুদ্ধ বিমান পৌঁছাল তাইওয়ানের কাছাকাছি এলাকায়। এর মধ্যে ১০টি বিমান মধ্যরেখাও অতিক্রম করে গেছে বলে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর।

সৌদি আকাশপথ ব্যবহারের সুযোগ পেল ইসরাইলি বিমান

সৌদি আকাশপথ ব্যবহারের সুযোগ পেল ইসরাইলি বিমান

ইসরাইলি এয়ারলাইনগুলো সৌদি আরবের আকাশপথ ব্যবহার করার অনুমোদন পেয়েছে। ইসরাইলি একটি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ খবর প্রকাশ করেছে।

ঢাকায় আকাশ আংশিক মেঘলা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় আকাশ আংশিক মেঘলা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।