আজ পবিত্র আখেরী চাহার সোম্বা। আখেরী চাহার সোম্বা হলো ইসলাম ধর্মাবলম্বীদের পালিত অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্মারক দিবস। আখেরী চাহার সোম্বা একটি আরবী ও ফার্সি শব্দ–যুগল, এর আরবী অংশ আখেরী, যার অর্থ ‘শেষ’ এবং ফার্সি অংশ চাহার সোম্বা, যার অর্থ ‘বুধবার’।
আখেরী চাহার সোম্বা
আগামী ২১ সেপ্টেম্বর বুধবার পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে। বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। সেই মোতাবেক আগামীকাল সোমবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।