পালঘরের পরে এবার ভারতের মহারাষ্ট্রের থানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাঝরাতে আগুন লেগে যায় ওই বেসরকারি হাসপাতালে। অন্তত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
আগুন
ইরাকের বাগদাদের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৩ জন রোগী মারা গেছে। হাসপাতালটিতে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১১ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ছাড়া সিলগালা করে দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্লাট বাড়িতে গ্যাসের চূলা থেকে নির্গত জমে থাকা গ্যাস বিস্ফোরণে নারী, শিশুসহ ১১ দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
যশোর প্রতিনিধি: যশোর মুনশি মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ) সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে আগুন লেগেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮০ থেকে ৯০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ এপ্রিল) ভোর ৫ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সাত তলা বিশিষ্ট এ পোশাক কারখানায় অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।
নারায়ণগঞ্জের মাদানীনগর মাদরাসার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চারটি গাড়িতে আগুন দিয়েছে হরতালকারীরা।
রাজশাহীত আমচত্বর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা বিআরটিসির দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ মার্চ) গভীর রাতে মুম্বইয়ের ভানুপ এলাকার একটি বেসরকারী কোভিড-19 হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাসপাতালের একাংশ।
কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে গত সোমবারের আগুনে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, শত শত বাড়িঘর পুড়ে গেছে। এ খবর জানিয়েছে দমকল বাহিনী।