রাজধানীর বিজিবি সদর দপ্তরের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেল রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। রোববার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো আমিন জুট মিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়েছে বসতঘর, ছয়টি ছাগল ও হাঁস-মুরগি।
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচ বসতঘর। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার ডাক্তারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ারে আগুনে পুড়েছে অন্তত ১০ দোকান। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।শনিবার (৮ মার্চ) সকাল পৌনে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা ও আউলিয়ানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলে সোমবার (৩ মার্চ) আগুন লাগার ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ সাগর (৩২) তাদেরই একজন।
নরসিংদীর দুর্গম চরাঞ্চল রসুলপুরে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রাজধানীর ডেমরা স্টাফ-কোয়ার্টারে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।