মানিকগঞ্জ পৌর মার্কেটের সামনে আগুনে পুড়ে গেছে শিক্ষাসফরে যাওয়ার জন্য পার্কিং করে রাখা একটি বাস। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় সাতজন আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে লাগা আগুন প্রায় ২০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮ ঘণ্টা চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ঢাকার আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শনিবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট শনিবার (১১ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলার ছোট কুমিরার হিঙ্গুরী পাড়ায় ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে ‘ইউনিটেক্স’-এর মালিকানাধীন তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার (৯ মার্চ) জমা দিতে পারেনি তদন্ত কমিটি। সরকারি বন্ধ ও নানা কারণে রোববার (১২ মার্চ) পর্যন্ত প্রতিবেদন উপস্থাপনে সময় পেয়েছে তদন্ত দল। সবকিছু ঠিক থাকলে ওই দিনই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান।
ঝিনাইদহের কালীগঞ্জের ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে গোয়ালে আগুন লেগে ৫টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে ৩টি গরু মারা গেছে।
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে।