‘বেগম রোকেয়া পদক-২০২৩’ এর জন্য পাঁচজন নারীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। আজ তাদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আজই বলিউডে অভিষেক হচ্ছে তার।
আজ ৮ ডিসেম্বর, চাঁদপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে চাঁদপুর পাক হানাদার বাহিনীর বলয় থেকে মুক্ত হয়েছিল।
হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দি আলেমদের মুক্তি এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিন আজ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ১ম ধাপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলাপর্যায়ে অনুষ্ঠিত হবে।
রাজধানীতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এটা আগামী এক মাস, অর্থাৎ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই দামে মাংস বিক্রি করবেন তারা।
চুয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় চুয়াডাঙ্গা জেলা। বাঙালির ইতিহাসে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ। আর এই যুদ্ধে চুয়াডাঙ্গার মুক্তিবাহিনী অবদান ছিল অপরিসীম।
৪১তম বিসিএসে নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশ আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেওয়া হতে পারে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।