আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর তিন মাসের মধ্যে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
আজ
বিএনপি-জামায়াত ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ডাকা অবরোধের তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রী মিলছে না। ফলে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়ছে না।
আগামী মৌসুমের জন্য হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর)। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করবেন।
চলতি নভেম্বর মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কি কমবে তা জানা যাবে আজ বৃহস্পতিবার। সরকারি সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রান্না হিসেবে ব্যবহৃত এ এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার ১ নভেম্বর ২০২৩ বিনিময় হার তুলে ধরা হলো
বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
বিশ্বখ্যাত পাকিস্তানি সঙ্গীত-শিল্পী আতিফ আসলামের আজান দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।