প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসঙ্ঘ সম্মেলনে (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে আজ শনিবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হবেন।
আজ
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শুক্রবার সকালেও ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫৩ নিয়ে রাজধানীর বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’।
জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিটিং, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনেই ফেরত দেওয়ার ব্যবস্থা আগামীকাল (১ মার্চ) শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে রয়েছে ৭টি শর্ত।
কারিগরি ত্রুটির কারণে পুনরায় যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২-এর প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মিঠামইন উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মিঠামইন উপজেলা সেজেছে নবরূপে। মিঠামইন উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।এবারের বৃত্তি পরীক্ষায় ৪ লাখ, ৮৩ হাজার, ৭৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার মোট নম্বর ছিল ১০০ এবং সময়সীমা ছিল দু'ঘণ্টা।
আজ মঙ্গলবার দুপুর ১টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের মেঘালয় ও নাগাল্যান্ডে আজ ভোটগ্রহণ হচ্ছে। ছোট হলেও উত্তর-পূর্ব ভারতের এই দুই রাজ্যের নির্বাচনের ফলাফল দেশটির জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারবে। বিশেষ করে মেঘালয়ের নির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ।
পাঁচ দিনের সরকারি সফরে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম।রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪১ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৯১। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।