পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
- ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ঢাবির কর্মচারী বরখাস্ত
- * * * *
- আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
- * * * *
- ধুনটে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার
- * * * *
- চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
- * * * *
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ লাখ টাকা জরিমানা
- * * * *
আজ
ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী সরকারের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ রোববার (২৬ জুন)থেকে। আগামী ২ জুলাই পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে।
প্রমত্তা পদ্মা নদীর ওপর দিয়ে বহু প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার পর সেতুটি উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। তবে সবার ব্যবহারের জন্য রোববার সকাল থেকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু খুলে দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উন্মুক্ত করবেন যা রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে।
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে আজ বুধবার। এজন্য সরকারি কর্ম কমিশনে এক জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে ফল প্রকাশিত হবে।
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আগামী ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন। আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট হবে এটি।
আজ (৫ জুন)বিশ্ব পরিবেশ দিবস । ১৯৭২ সাল থেকে প্রতি বছর বিশ্বের একশটিরও বেশি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্যে কলা অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।।